Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন বরিশালের কামরুজ্জামান দুলাল 
Saturday August 22, 2026 , 5:03 pm
Print this E-mail this

চুক্তিভিত্তিক নিয়োগ, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এই নিয়োগ

নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন বরিশালের কামরুজ্জামান দুলাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল)-কে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইনের ২০১৯ এর ধারা ১২ (২) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী কর্তৃক গত ২৩ জুলাই স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এই নিয়োগ কার্যকর হবে। উল্লেখ্য, কামরুজ্জামান দুলাল কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি। তার আগের কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদক ছিলেন।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম