Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন 
Saturday April 20, 2024 , 10:07 am
Print this E-mail this

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখায় প্রায় তিন বছর কাজ করেছেন

নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মুখপাত্র থেকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে কমান্ডার খন্দকার আল মঈনকে। এর ফলে তিনি নৌবাহিনীতে যোগ দেবেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে এই তথ্য গণমাধ্যমকে জানান র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে। ১৮ এপ্রিল বদলিসূত্রে নিজ বাহিনীতে যোগ দিতে চট্টগ্রামে গমন করেছেন তিনি। এদিকে আ ন ম ইমরান খান আরও জানান, র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখায় দায়িত্বপালনের সময় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা পাওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। খন্দকার আল মঈন বাংলাদেশ নৌবাহিনীর একজন কমান্ডার। বাংলাদেশ নৌবাহিনীর ৪৫তম ব্যাচে কমিশন লাভ করেন। তাকে ২০২১ সালের মার্চে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখায় প্রায় তিন বছর কাজ করেছেন তিনি।




Archives

Image
বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত
Image
নানা সংকটে বরিশালের স্বাস্থ্যখাতের বেহাল দশা, বাড়ছে মানুষের ভোগান্তি
Image
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
Image
বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক
Image
বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার