Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » টঙ্গী থেকে নিখোঁজ ৩ শিশুকে বরিশালে উদ্ধার 
Tuesday May 12, 2026 , 5:37 pm
Print this E-mail this

সুস্থ অবস্থায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর

টঙ্গী থেকে নিখোঁজ ৩ শিশুকে বরিশালে উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুরা হলো—মিতু আক্তার (১২), কাইফা (১২) ও ইমাম মাহদী (৫)। মঙ্গলবার (মে ১২) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার সকাল ৬টার দিকে বরিশাল জেলার কাজিরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে তিন শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ গত ৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে তারা নিখোঁজ হয়। শিশুদের স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। ওসি আরও বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে ও শিশুদের সেখানে যাওয়ার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩