Current Bangladesh Time
শুক্রবার জুন ২৬, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ 
Thursday September 22, 2022 , 3:10 pm
Print this E-mail this

৫৯ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসরে পাঠাচ্ছে সরকার

অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বর তাকে অবসরে পাঠাচ্ছে সরকার। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের বয়স ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তার অনুকুলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পশ্যান্টসহ ০১-১০-২০২২ হতে ৩০-০৯-২০২৩ তারিখ পর্যন্ত ১ বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন।




Archives

Image
বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
Image
বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
Image
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
Image
পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার