Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ক্যান্সারের উপাদান পেলে বাংলাদেশে কোলগেট টুথপেস্ট বন্ধ! 
Wednesday November 13, 2019 , 9:21 pm
Print this E-mail this

ক্যান্সারের উপাদান পেলে বাংলাদেশে কোলগেট টুথপেস্ট বন্ধ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্বের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত কোলগেট ব্র্যান্ডের টুথপেস্টে ক্যান্সারের উপাদান আছে কি না তা পরীক্ষা করবে সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পরীক্ষায় ক্ষতিকর কোনো উপাদান মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পণ্যটির আমদানি বন্ধ করে দেয়া হবে। বুধবার বিএসটিআইয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।জানা গেছে, বিশ্বের জনপ্রিয় টুথপেস্ট ব্র্যান্ড কোলগেট। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত এ টুথপেস্টে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর উপাদান ট্রাইক্লোসেন, যা দীর্ঘদিন ব্যবহারে দাঁতের মাড়ির ক্ষতিসহ ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। সাম্প্রতিক সময়ের একটি গবেষণা এমনটিই বলছে। বিএসটিআই সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদেশি একটি গবেষণা প্রতিষ্ঠান কোলগেট টুথপেস্ট নিয়ে প্রতিবেদন দিয়েছে। তারা জানিয়েছে, এতে ট্রিকলোসা নামের একটি ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার হয়, যা মানবদেহের জন্য ক্ষতিকর। কোলগেট টুথপেস্ট দেশে তৈরি হয় না। এটি আমদানি করা হয়। তারপরও বিএসটিআইয়ের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। টুথপেস্টটি পরীক্ষা করা হবে। যদি ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ফলে আমদানিও বন্ধ করে দেয়া হবে বলে জানান বিএসটিআই কর্মকর্তারা। এ বিষয়ে বিএসটিআই পরিচালক (সিএম) এস এম ইসহাক আলী বলেন, কোনো পণ্যের মান নিয়ে প্রশ্ন উঠলে বিএসটিআই তা পরীক্ষা করে। কোলগেট টুথপেস্টের বিষয়টি বিএসটিআই সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখছেন।




Archives

Image
বরিশালে নুরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত
Image
নানা সংকটে বরিশালের স্বাস্থ্যখাতের বেহাল দশা, বাড়ছে মানুষের ভোগান্তি
Image
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
Image
বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক আটক
Image
বরিশাল নগরীতে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার