Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা 
Tuesday April 28, 2026 , 3:17 pm
Print this E-mail this

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে

পিরোজপুরের কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা মঙ্গলবার (এপ্রিল ২৮) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: সুব্রত কর্মকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: সোমা সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মাদক ও কিশোর অপরাধ দমনে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন