Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ 
Saturday April 18, 2026 , 4:49 pm
Print this E-mail this

অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে

পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবৈধভাবে মজুদের জন্য নেয়ার সময় শনিবার বিকেলে পিকআপ ভর্তি পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)’র বরিশাল জেলার সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গোডাউনে পিকআপ থেকে অবৈধ মজুদের জন্য নামানোর সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। যারমধ্যে রয়েছে, ২৪শ’ লিটার ডিজেল, ছয়শ’ লিটার অকটেন ও দুইশ’ লিটার পেট্রোল। একই পিকআপ থেকে নামানো পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকে ১০ ব্যারেল ভর্তি জ্বালানি তেল জব্দ করেছেন এনএসআই’র সদস্যরা। সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে বরিশাল নগরী থেকে এনএসআইর সদস্যরা ওই পিকআপের পিছু নিয়ে তা জব্দ করেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন