Current Bangladesh Time
রবিবার জুলাই ২৬, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটিতে বর্জ্য ব্যবস্থাপনায় গতি, যুক্ত হলো নতুন ডাম্প ট্রাক 
Tuesday March 31, 2026 , 1:10 pm
Print this E-mail this

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন

বরিশাল সিটিতে বর্জ্য ব্যবস্থাপনায় গতি, যুক্ত হলো নতুন ডাম্প ট্রাক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে সিটি কর্পোরেশনের বহরে যুক্ত করা হয়েছে একটি অটোমেটিকসহ মোট চারটি গার্বেজ ডাম্প ট্রাক। মঙ্গলবার (মার্চ ৩১) আনুষ্ঠানিকভাবে এসব ট্রাকের উদ্বোধন করেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৫ লক্ষাধিক মানুষের বসবাসের এই নগরীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য জমা হয় নির্ধারিত ডাস্টবিন ও বিভিন্ন স্থানে। সীমিত সংখ্যক ট্রাক ও জনবল দিয়ে সেই বর্জ্য অপসারণ করতে গিয়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। ফলে অনেক সময় বর্জ্য সঠিক সময়ে অপসারণ না হওয়ায় জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকিও তৈরি হচ্ছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণে দায়িত্ব গ্রহণের পরপরই প্রশাসক অ্যাডভোকেট শিরীন নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও গতি আনতে উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে নতুন করে চারটি গার্বেজ ডাম্প ট্রাক সংযোজন করা হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণ অটোমেটিক। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে বর্জ্য অপসারণ কার্যক্রম আরও দ্রুত, কার্যকর ও সময়োপযোগী হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন এই ডাম্প ট্রাকগুলো যুক্ত হওয়ায় বর্জ্য অপসারণে গতি আসবে এবং নগরীকে আরও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন-সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম শুভ্র, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিকে, একই দিনে প্রশাসক অ্যাডভোকেট শিরীন নগরীর হেমায়েতউদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের দক্ষিণ পাশে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়িগুলো পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। জানা গেছে, অগ্নিকাণ্ডের পরপরই ক্ষতিগ্রস্তদের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবারের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসকের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। এর পাশাপাশি প্রশাসক নগরীর শিশু নীড় স্পেশাল কমিউনিটি হাবও পরিদর্শন করেন। সেখানে শিশুদের সার্বিক কল্যাণ ও উন্নয়নে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। নগরবাসী আশা করছেন, নতুন ডাম্প ট্রাক সংযোজনের মাধ্যমে বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শহর আরও বাসযোগ্য হয়ে উঠবে।




Archives

Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
Image
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
Image
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন