Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৮ দিনে ১৭ বছরের জঞ্জাল সরানো সম্ভব নয় : শিরীন 
Thursday April 2, 2026 , 11:17 pm
Print this E-mail this

প্রয়োজন সময়, পরিকল্পনা এবং সবার সম্মিলিত সহযোগিতা

৮ দিনে ১৭ বছরের জঞ্জাল সরানো সম্ভব নয় : শিরীন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল মাত্র ৮ দিনে সরানো সম্ভব নয়। এজন্য প্রয়োজন সময়, পরিকল্পনা এবং সবার সম্মিলিত সহযোগিতা। তিনি বলেন, “সিটি কর্পোরেশনে যোগদানের পর থেকেই জনদুর্ভোগ লাঘবে কাজ শুরু করেছি। গত ৮ দিন ধরে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে—কীভাবে শহরকে পরিচ্ছন্ন রাখা যায় এবং আসন্ন বর্ষায় জলাবদ্ধতা কমানো যায়।” প্রশাসক আরও জানান, নগরীর ড্রেন ও খালের মুখ নিয়মিত পরিষ্কার রাখা হবে, যাতে বৃষ্টির পানি দ্রুত নদীতে নেমে যেতে পারে এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়। বৃহস্পতিবার (এপ্রিল ২) দুটি সড়কের নির্মাণ ও একটি সড়কের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনকৃত প্রকল্পসমূহ :-

* চাঁদমারি মাদ্রাসা সড়ক ও ড্রেন নির্মাণ কাজ
* আমির খান সড়ক নির্মাণ কাজ
* চৌমাথা লেকে ফোয়ারা স্থাপন

এ সময় উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহামুদ সিকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আ ন ম সাইফুল আহসান আজিম এবং জেলা বিএনপির সদস্য মুসফিক হাসান মাসুমসহ বিএনপির নেতৃবৃন্দ।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন