Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শহীদ জিয়ার খনন করা খাল পুনরুদ্ধারের দাবি বিএনপি নেতা রহমাতুল্লাহ্’র 
Saturday March 28, 2026 , 9:10 pm
Print this E-mail this

শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়ার দর্শন আজও প্রাসঙ্গিক : রহমাতুল্লাহ

শহীদ জিয়ার খনন করা খাল পুনরুদ্ধারের দাবি বিএনপি নেতা রহমাতুল্লাহ্’র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা ঐতিহাসিক খাল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (মার্চ ২৮) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্বনির্ভর খাল খনন কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ দাবি জানান। পরিদর্শনকালে রহমাতুল্লাহ বলেন, ‌শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি শুধু একটি উন্নয়নমূলক উদ্যোগ ছিল না, বরং এটি ছিল দেশের কৃষি, গ্রামীণ অর্থনীতি ও স্বনির্ভরতা অর্জনের এক যুগান্তকারী পদক্ষেপ। এই কর্মসূচির মাধ্যমে কৃষিজমিতে পানি প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা দূর করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এক ধরনের উন্নয়ন বিপ্লব সাধিত হয়েছিল। তিনি বলেন, শহীদ জিয়ার সেই দূরদর্শী নেতৃত্ব আজও দেশের উন্নয়ন ভাবনায় অনুপ্রেরণা জোগায়। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য উত্তরসূরি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আবারও খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন, যা দেশের কৃষি, পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। নতুন প্রজন্ম যেন দেশের উন্নয়ন ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানতে পারে এবং স্থানীয় কৃষকরা এর সুফল ভোগ করতে পারেন সে জন্য চরকাউয়ায় শহীদ জিয়ার হাতে উদ্বোধন করা ঐতিহাসিক খালটি দ্রুত পুনরুদ্ধার, সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন রহমাতুল্লাহ। এ সময় তিনি আরও বলেন, শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়ার দর্শন আজও প্রাসঙ্গিক। দেশের কৃষি, জনপদ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচিগুলো এখনো উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হয়। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলায়মান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার প্রমুখ। উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি উন্নয়ন ও গ্রামীণ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বরিশালের চরকাউয়া এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের