Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৭:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ওমরাহ পালনে যাচ্ছেন সাংবাদিক মামুন-অর-রশিদ 
Monday March 16, 2026 , 2:01 pm
Print this E-mail this

স্বজন ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া কামনা করেছেন তিনি

ওমরাহ পালনে যাচ্ছেন সাংবাদিক মামুন-অর-রশিদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ ও বরিশাল বাণী’র সম্পাদক মো: মামুন-অর-রশিদ। ঈদুল ফিতরের পরেরদিন তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এ উপলক্ষে স্বজন ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া কামনা করে তিনি বলেন, ভাগ্যে লেখা না থাকলে আল্লাহ্’র ঘর ও নবীর রওজায় যাওয়া সম্ভব নয়। যদিও অফিসিয়াল সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবুও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। মহান আল্লাহ যেন সব প্রতিকুলতা কাটিয়ে যথাযথভাবে ওমরাহ পালনের তৌফিক দেন। উল্লেখ্য, সাংবাদিক মামুন-অর-রশিদের গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তান সহ বরিশাল দক্ষিণ আলেকান্দা এলাকায় বসবাস করেন। জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, বিএফইউজে ভুক্ত জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করছেন তিনি। দৈনিক দক্ষিণাঞ্চল’র বিশেষ প্রতিনিধি এবং ফ্রিল্যান্স জার্নালিজমেও তিনি যুক্ত রয়েছেন।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন