Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ১০, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের 
Monday March 9, 2026 , 8:11 pm
Print this E-mail this

ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ দেননি, অভিযোগ পেলে ব্যবস্থা : ওসি

বরিশালে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চাল আত্মসাতের অভিযোগ তুলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবিরকে মারধর করেছে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িছে পড়েছে। পরে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (মার্চ ৯) দুপুরে উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, একদল লোক ইউপি চেয়ারম্যান হুমায়ন ও তার লোকজনকে মারতে মারতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। হামলার একপর্যায়ে হুমায়ন দৌড়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আশ্রয় নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিয়ামতি ইউনিয়ন পরিষদে ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ইউনিয়ন পরিষদে একটি তদন্ত দল পাঠান। তদন্তে বাকেরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ চাল আত্মসাতের কোনো প্রমাণ পায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার তার নেতাকর্মীদের নিয়ে ইউপি কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর হামলা চালায়। ভুক্তভোগী হুমায়ন কবির বলেন, বিএনপি নেতারা চাল আত্মসাতের মিথ্যা অভিযোগ এনেছে। ট্যাগ অফিসারসহ তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করে কোনো প্রমাণ পাননি। তারপরও হামলা করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের প্রাথমিক কোনো প্রমাণ পাননি তারা। তাদের উপস্থিতিতে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার বিস্তারিত ইউএনওকে জানানো হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা সোহেল সিকদার বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের খবর পেয়ে ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। তবে হঠাৎ করে এ রকম হামলার ঘটনা ঘটবে বুঝতে পারিনি।বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। দলের নেতাদের সঙ্গে আলোচনা করে হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিয়ামতি ইউনিয়ন পরিষদে একটু ঝামেলা হয়েছিল। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
সময়মতো অফিসে না আসায় বরিশালের দুই চিকিৎসককে শোকজ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ