Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালন 
Sunday February 22, 2026 , 5:11 pm
Print this E-mail this

বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস’২০২৬-এর উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালে দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে “বরিশাল বিশ্ববিদ্যালয়” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১২ সালে মাত্র ৪টি অনুষদের ৬টি বিভাগের ৪০০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে দক্ষিণ বঙ্গের বাতিঘর নামে পরিচিত এ বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতীয় সংগীত ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস’২০২৬-এর শুভ উদ্বোধন করেন।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন