Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভাইরাল ছবিকে কেন্দ্র করে শিক্ষককে পিটিয়ে আহত 
Sunday February 15, 2026 , 5:21 pm
Print this E-mail this

এলাকায় চরম উত্তেজনা, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা

বরিশালে ভাইরাল ছবিকে কেন্দ্র করে শিক্ষককে পিটিয়ে আহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চার মাস আগের ‘কিস’ (চুম্মা) সংক্রান্ত একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারের। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি বিকেলে হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্তম কুমারের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। হামলার শিকার শিক্ষক উত্তম কুমার বলেন, তিনি বিকেলে বাজারে গেলে দক্ষিণ হারতা গ্রামের আবদুর রব ফরাজীর ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী, হাবিবুর রহমান তালুকদারের ছেলে বাদশা তালুকদার, মহিউদ্দিন তালুকদারের ছেলে রিয়ান তালুকদার ও আইয়ুব আলীসহ তাদের আরও ৪/৫ জন সহযোগিরা তার (উত্তম) ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। অভিযুক্ত সিরাজুল ইসলাম ফরাজী জানিয়েছেন, চার মাস আগে শিক্ষকের সাথে এক তরুণীর ‘কিস’ করার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার দাবি, ওই তরুণী শিক্ষকের ছাত্রী ছিলেন এবং এমন কর্মকান্ডে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। এ কারণেই তাকে “উত্তম-মাধ্যম” দেওয়া হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে শিক্ষক উত্তম কুমার বলেন, সংশ্লিষ্ট তরুণী তার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল। একটি ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি তারা দেখেছেন এবং ঘটনাস্থল যৌথ বাহিনী পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং