Current Bangladesh Time
সোমবার ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় 
Sunday February 8, 2026 , 6:51 pm
Print this E-mail this

সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা

বরিশালে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের কমান্ডার মেজর সৈকত।রোববার (ফেব্রুয়ারি ৮) বরিশাল এলজিইডি কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। নির্বাচন কমিশন ও সরকারি নির্দেশনানুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অন্য বাহিনীকে সহয়তা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাজ করে যাচ্ছে। মেজর সৈকত আরও বলেন, ‘সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করে দেয়া।’ বরিশাল মেট্র‍ো এলাকায় সার্বিক পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে আছে বলে জানিয়ে তিনি জানান, স্থানীয় প্রশাসন পুলিশ ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে তারা। এসময় তারা গণমাধ্যম কর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




Archives
Image
বরিশালে বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ দু’জন আটক
Image
বরিশালে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
Image
বরিশালে সব ধরণের যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা
Image
বাকেরগঞ্জে জাপা নেতার বিএনপিতে যোগদান নিয়ে তোলপাড়, নেতাকর্মীদের মাঝে ক্ষোভ
Image
নির্বাচন স্থগিত এমন গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির