Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান করবে না বিএনপি 
Monday November 11, 2024 , 7:13 pm
Print this E-mail this

নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা-সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান করবে না বিএনপি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী কোনো অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। তিনি বিজ্ঞপ্তিতে বলেন, ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীকে বিশেষভাবে জানানো যাচ্ছে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ