Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪২ 
Tuesday September 19, 2023 , 3:29 pm
Print this E-mail this

মৃত দু’জনই শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৭৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৪২ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (সেপ্টেম্বর ১৯) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ৩৪২ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১১০ জন, পটুয়াখালীতে ৯৯ জন, পিরোজপুরে ৫৪ জন, ভোলায় ৪৯ জন, বরগুনা ২৭ জন ও ঝালকাঠিতে ১২ জন। এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২০ হাজার ৩৫৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪০ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, মৃত দু’জনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৯ জন। এর মধ্যে বরিশালে ৫৪ জন, ভোলায় আটজন, বরগুনায় পাঁচজন ও পিরোজপুরে সাতজন ও পটুয়াখালীতে পাঁচজন।




Archives

Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ