Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২১, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পাচারকালে ভোলার মনপুরায় কোটি টাকার তক্ষক উদ্ধার 
Friday April 14, 2023 , 11:34 pm
Print this E-mail this

বনবিভাগের কাছে হস্তান্তর, জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত

পাচারকালে ভোলার মনপুরায় কোটি টাকার তক্ষক উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার মনপুরায় পাচারকালে বিপন্ন প্রজাতির কোটি টাকার একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটি লম্বায় ১০ ইঞ্চি ও ওজন ৪০০ গ্রাম।বিকালে বনবিভাগের কাছে হস্তান্তরের পর উপজেলার জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করা হয়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোরে কূলাগাজী তালুক এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারী একটি ব্যাগ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে। মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: মইনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিপন্ন প্রজাতির। এটি জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, তক্ষক এর দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে দেশে একটি চক্র সক্রিয় হয়ে ওঠেছে। এর ফলে প্রতিনিয়ত প্রকৃতি থেকে এই প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তাই এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।




Archives

Image
নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক