Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১২, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের এক কলেজ ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ বহিরাগত ৪ সন্ত্রাসী আটক 
Saturday January 15, 2022 , 10:50 am
Print this E-mail this

বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের অত্যাচারে এবং ভয়ে ছাত্ররা সবসময় আতংকিত থাকতো

বরিশালের এক কলেজ ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ বহিরাগত ৪ সন্ত্রাসী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে কলেজ ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ বহিরাগত ৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর বটতলাস্থ সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাস থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (জানুয়ারি ১৫) সকাল সাড়ে ১০টায় মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন-নগরীর মুসলিম গোরস্থান রোডস্থ মো: রফিক তালুকদারের ছেলে রাফসান তালুকদার (২০), বটতলা আশ্রাফ সড়কের বাসিন্দা হুমায়ন কবিরের ছেলে মো: আজাদ সরদার (২৩), বটতলা শরীফ বাড়ীর বাসিন্দা শামীম সরদারের ছেলে ফুয়াদ আলম (২৪) এবং গোড়াচাঁদ দাস রোডের বাসিন্দা মৃত মনিবুর রহমানের ছেলে মো: মুমতাহিন রহমান (২৩)। জানা গেছে, দীর্ঘদিন ধরেই সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অস্ত্রের ঝনঝনানি চলছিল। বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ছাত্রাবাসে জোরপূর্বক অবস্থান করতো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় সময়ই ওই ছাত্রাবাস থেকে অস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটে আসছিলো। বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের অত্যাচারে এবং ভয়ে ছাত্ররা সবসময় আতংকিত থাকতো। অভিযান চালিয়ে ব্যাডমিন্টন ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা দেশীয় অস্ত্র সহ ৪ জনকে আটক করে পুলিশ। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!