Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১০, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর জন্মদিন সামনে রেখে শুরু হলো ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন 
Friday September 10, 2021 , 9:45 pm
Print this E-mail this

বিশেষ দিনটি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ এবং বঙ্গবন্ধুকন্যার সুস্থ ও দীর্ঘজীবনের জন্য প্রার্থনা করবে

প্রধানমন্ত্রীর জন্মদিন সামনে রেখে শুরু হলো ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান শুরু হয়েছে। এতে ভিডিও ফুটেজ পাঠিয়ে অংশ নেওয়া যাবে। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর বাইরে আওয়ামী লীগ এবং দলের গবেষণা উইং সিআরআই আয়োজন করছে এ ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন। আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাকসিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ন প্রকল্পসহ যার যার এলাকার জীবনমানের উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়েও ভিডিওচিত্র ধারণ করে পাঠানো যাবে এ ক্যাম্পেইনে।ভিডিওর শুরুতেই নিজের নাম, জেলা বা প্রতিষ্ঠানের নাম বলতে হবে। কোনো ধরনের সম্পাদনা না করে মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করছে সিআরআই। ভিডিও পাঠানোর শেষ সময় ২০ সেপ্টেম্বর। কেউ চাইলে একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন। ভিডিও পাঠানোর ঠিকানা: opinion@albd.org; Google Drive/One Drive এর লিংক ‘Shareable’ ev ‘Open’ বা ‘Anyone Can Get Access’ এ অপশনগুলো Enable করে পাঠাতে হবে। অবশ্যই ভিডিও শেষ করতে হবে ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বলে। তিনি আরও বলেন, শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকার সময়েই দেশের স্বাধীনতার ৫০তম বছরও পালন করা হবে। এসময়ে যেভাবে প্রধানমন্ত্রী হাতে দেশ এগিয়ে যাচ্ছে, তার প্রতি কৃতজ্ঞতা জানাতে জন্মদিন পালনে সব সংগঠনকে যুক্ত করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী কীভাবে কি কি কর্মসূচির মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রান্তিক মানুষের হাত ধরে সেসব উঠে আসবে এ ক্যাম্পেইনে। তন্ময় আহমেদ বলেন, আমরা আশা করছি, দেশের মানুষ আগের বারের মতোই ভিডিও বার্তার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। পরে ওই ভিডিওগুলো আওয়ামী লীগের ভ্যারিফাইড প্রচার করা হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগে যুগে বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড করেছেন। যার ফলে দেশের সব ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। বিভিন্ন খাতে তাৎপর্যপূর্ণ উন্নয়ন হয়েছে। বিশ্বের মানচিত্রে বংলাদেশ আত্মনির্ভরশীল মর্যাদাবান জাতিতে পরিণত হয়েছে। তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে এক যুগ ক্ষমতায় থাকার কারণে মানুষ নানাভাবে উপকৃত হয়েছে। তারা এ বিশেষ দিনটি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ এবং বঙ্গবন্ধুকন্যার সুস্থ ও দীর্ঘজীবনের জন্য প্রার্থনা করবে।




Archives

Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড
Image
ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক
Image
বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব
Image
ভেজাল পণ্যে লাগানো হতো বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক, মালিকের ২ বছরের জেল
Image
বরিশালের উজিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন