প্রচ্ছদ » স্লাইডার নিউজ » প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী নাবিলা
Thursday April 1, 2021 , 6:27 pm
২০১৮ সালের এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী-উপস্থাপিকা নাবিলা
প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী নাবিলা
মুক্তখবর বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আজ ১ এপ্রিল নিজেই খবরটি জানালেন এ তারকা। স্বামী জোবাইদুল হককে সঙ্গে নিয়ে বেবি বাম্পের একটি স্থিরচিত্রও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০১৮ সালের এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী-উপস্থাপিকা নাবিলা। বছর ঘুরে আরেক এপ্রিলে এসে মা হওয়ার সুসংবাদটি দিলেন তিনি। নাবিলা বলেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ ও দূরত্ব মেনে চলুন।’ সন্তান প্রসঙ্গে এই তারকা বলেন, ‘ছেলে না মেয়ে হবে- এ বিষয়টি আমরা এখনও পরীক্ষা করাইনি। আমার স্বামী চাচ্ছেন, এটি আমাদের জন্য সারপ্রাইজ হিসেবে থাক। চিকিৎসক বলেছেন, জুলাইয়ের প্রথম হাফে সন্তান পৃথিবীর আলো দেখবে। তবে জুনের শেষ সপ্তাহেও হয়তো সুখবর আসতে পারে।’ প্রসঙ্গত, ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেন নাবিলা। বহু নাটক ও বিজ্ঞাপন করে ‘আয়নাবাজি’ চলচ্চিত্র দিয়ে তুমুল আলোচিত হন তিনি।