“শিরোনামহীন কাব্য”
✪________আহমেদ মুন্না ||
তোর শরীরের গন্ধ শীতের পোশাকজুড়ে,
তোর অভিমানে অন্ধ থাকা নালিশজুড়ে,
তোর হাসিতেই আসে উঠোনজুড়ে ভোর,
আমি আছি সেই আমি যে আমিটা তোর!
তোর বিরহে অবেলা শ্রাবণ আকাশজুড়ে,
তোর ভালোবাসায় মগ্ন থাকা প্রহরজুড়ে,
তোর মায়াবী মুখেই নয়নজুড়ানো আলো,
নিজের চেয়েও বেশি তাই যে বাসি ভালো!
তোর ফাগুনে কৃষ্ণচূড়া লাল বাগানজুড়ে,
তোর আগুনেই দগদগে ক্ষত শরীরজুড়ে,
তোর চোখেতেই মেলেছে স্বপ্নগুলো ডানা,
তোকে ছাড়া অন্ধ থাকি ভুবন দেখা মানা!