Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আশাবাদ – কামরুন নাহার মুন্নী 
Sunday January 31, 2021 , 8:06 am
Print this E-mail this

আশাবাদ – কামরুন নাহার মুন্নী


আশাবাদ
– কামরুন নাহার মুন্নী
এই শহরে চলবে গাড়ি
রিকশা, অটো সারি সারি।
ছুটবে মানুষ কাজের টানে
ফিরবে সাঁঝে ঘরের পানে।
মাছের বাজার, মুদির দোকান
শাক-সবজি, সুপারি,পান
চলবে সবই বেচাকেনা
লাভ-লোকসান লেনাদেনা।
হকার এসে পেপার দেবে
মাসের শেষে বিলটা নেবে।
জমলে মেঘ বৃষ্টি হবে
জোছনা রাতে বসবে সবে।
জমবে আসর পুকুর ঘাটে
গল্পকথায় প্রহর কাটে।
ছিল যা সব যেথায় যত
সব রবে কি আগের মতো?
চলছে জীবন চলার নামে
একটু হাঁটে আবার থামে।
করোনা ভয় তাড়িয়ে বেড়ায়
এই যে এলো এই বুঝি যায়!
এক্কেবারেই যায় না মোটে
এই বুঝি কার ভাগ্যে জোটে।
করোনা পায়ে দিচ্ছে বেড়ি
সবকিছুতেই তাই তো দেরি।
হারিয়ে গেল কত যে জন!
করোনা রোগ তারই কারণ।
করোনা যাক বিদায় নিয়ে
জীবনটা ফের নিই সাজিয়ে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম