Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মুক্তিযোদ্ধা – কামরুন নাহার মুন্নী 
Friday December 4, 2020 , 5:43 pm
Print this E-mail this

মুক্তিযোদ্ধা – কামরুন নাহার মুন্নী


মুক্তিযোদ্ধা
– কামরুন নাহার মুন্নী

যুদ্ধজয়ের শপথ নিয়ে
ছাড়লো যাঁরা ঘর,
আনলো তাঁরা স্বাধীনতা
যুদ্ধ জয়ের পর।

নয়টি মাসের কঠিন লড়াই
হয়নি তবু ক্লান্ত,
আঘাত করে শত্রুগুলো
করেছে সব ক্ষান্ত।

পেটে ক্ষুধা, বিনিদ্র রাত
তবুও অটুট শক্তি,
দৃঢ় তাঁদের মনের বল
হারায়নি একরত্তি!

ধন্য তাঁদের দেশাত্মবোধ
দৃপ্ত কঠিন ব্রতো,
বিজয় এবং তাঁদের কথা
জড়িয়ে ওতপ্রোত।

তাঁরাই দেশের সোনার ছেলে
মুক্তিযোদ্ধা ভাই,
সবাই মিলে তাই তোমাদের
স্যালুট দিয়ে যাই।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন