Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার স্ত্রী-ছেলেসহ অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত 
Wednesday November 11, 2020 , 11:40 pm
Print this E-mail this

রক্তের কিছু টেস্ট করিয়েছেন তারা; বৃহস্পতিবার রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন

এবার স্ত্রী-ছেলেসহ অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত


মুক্তখবর বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম। এ দম্পতির পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনা পজিটিভ। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তাদের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি বলেন, তাদের শারীরিক কোনও জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। রক্তের কিছু টেস্ট করিয়েছেন তারা; বৃহস্পতিবার রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন। উল্লেখ্য, ছাত্রজীবনে আরিয়ানাক থিয়েটারে যুক্ত হন আজিজুল হাকিম। ১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেন। তারপর অনেক দর্শকপ্রিয় মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। ১৯৯৩ সালে নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের বিয়েবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলেমেয়ে। মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান। বছর দুয়েক আগে মেয়ে নাযাহ’র বিয়ে দিয়েছেন।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন