Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ৭, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিশ্ব রেকর্ড গড়লেন বরিশাল বিএম কলেজের এক ছাত্র 
Tuesday August 4, 2020 , 2:40 pm
Print this E-mail this

৩০ জুলাই, রবিবার তাকে এই স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি

বিশ্ব রেকর্ড গড়লেন বরিশাল বিএম কলেজের এক ছাত্র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গিনেস বুকে নাম লেখালেন ঝালকাঠির আশিকুর রহমান জুবায়ের। এবার এক মিনিটে সবচেয়ে বেশিবার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে ফ্রিস্টাইলের স্বীকৃতি পেয়েছেন ২২ বছর বয়সী এই যুবক। ৩০ জুলাই, রবিবার তাকে এই স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি। এক মিনিটে ৬৫ বার ফুটবল ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে জুবায়ের নতুন রেকর্ড গড়েন। জুবায়ের বরিশাল বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগে অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। শুরুতে পরিবার থেকে সমর্থন না পেলেও এখন ফয়সালের কৃতিত্বে খুশি বাবা-মাসহ পরিবারের সবাই। বাবা জালাল আহম্মদ বলেন, খেলাধুলা থেকে দেশে খুব বেশি সাফল্য পাওয়া যায় না। এমন ধারণা থেকেই ছেলেকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে বলি। কিন্তু সে লুকিয়ে লুকিয়ে এ সব প্রাকটিস চালিয়েছে। এখন সে একটি বিশ্ব রেকর্ড করেছে। এ থেকে কী হবে জানি না। তবে চাই সে করুক। পড়াশুনার পাশাপাশি চালিয়ে যাক। গিনেস রেকর্ডের বিষয়ে মো: আশিকুর রহমান জুবায়ের বলেন, নিজের খেয়াল থেকেই এগুলো করেছি। ছোটবেলাতে ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকলেও বেশিদূর এগোতে পারিনি। তবে ইচ্ছা ছিল আলাদা কিছু করার। বাড়িতে লেখাপড়ার জন্য বাবা-মায়ের কড়া শাসন থাকলেও ঘরের দরজা বন্ধ করেই নিয়মিত চালিয়ে যেতাম প্রাকটিস। এ ক্ষেত্রে পেছনে কোনো প্রশিক্ষক ছিল না। তবে পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে আরও অনেকেই এর প্রতি ঝুঁকবে আশা করি।




Archives
Image
বরিশালে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে ৪ বখাটে আটক
Image
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. এস এম মনিরুজ্জামান
Image
বিতর্কিত ওসি মিজানকে বরিশাল থেকে শাস্তিমূলক বদলি, জনমনে স্বস্তির নিঃশ্বাস
Image
বরিশালে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ নদীতে থেকে উদ্ধার
Image
বরিশালের নতুন জেলা প্রশাসক – মামুন খন্দকার