Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা : এবার দুস্থ শিশুদের পাশে সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’ 
Sunday April 12, 2020 , 3:18 pm
Print this E-mail this

করোনা দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত বলে মনে করেন এই তারকা

করোনা : এবার দুস্থ শিশুদের পাশে সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশজুড়ে ব্যাপকহারে ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)’র তথ্য মতে, গতকাল দেশে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। আর মারা গেছেন ৬ জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ২৭ জন। আর আক্রান্তের সংখ্যা সর্বমোট ৪২৪ জন।মানুষও ভাইরাসের কারণে এখন ঘরবন্দি। দিনমজুররা পড়েছেন বিপদে। ফুরিয়ে গেছে অনেকের ঘরের খাবার। এমন দুর্দিনে সেই সব দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। অ্যাডভোকেট স্বামী সানাউল্লাহ নূর সাগরকে নিয়ে মানবসেবা করতে সাফিয়া ফাউন্ডেশন গড়েছেন গায়িকা। নিয়মিত সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করে থাকে ফাউন্ডেশনটি। সালমা ও সাগর দম্পতির ‘সাফিয়া ফাউন্ডেশন’। দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকার গৃহহীন অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ প্রক্রিয়া নিয়মিতই চালাচ্ছে তাদের এই প্রতিষ্ঠানটি। গত (১১ এপ্রিল) থেকে অসচ্ছল পরিবারের বাচ্চাদের মধ্যে নিয়মিত দুধ বিতরণ শুরু করছে ‘সাফিয়া ফাউন্ডেশন’। তিনি জানান, সাফিয়া ফাউন্ডেশনের ফেসবুক পেজে (https://www.facebook.com/safiafoundation.ed/) যারা নক করবেন, তাদের বাড়িতে দুধ পৌঁছে দেওয়া হবে। প্রথম দিন ২০০ শিশুর মধ্যে ৫০০ গ্রাম করে দুধ বিতরণ করা হবে। এ সহায়তাও ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন সালমা। এদিকে গত ৩১ মার্চ তাদের গড়া সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’র পক্ষ থেকে ঢাকা ও আশে-পাশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়। আর এই করোনা দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত বলে মনে করেন ক্লোজ আপ ওয়ান এই তারকা।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন