Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব সম্পাদক সালেহ 
Friday December 20, 2019 , 9:35 am
Print this E-mail this

বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব সম্পাদক সালেহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা প্রেস ক্লাবের ২০২০ সালের কর্মকর্তা নির্বাচনে দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট সঞ্জীব দাস সভাপতি এবং দৈনিক সমকাল ও চ্যানেল২৪-এর বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন-মো: জাফর হোসেন হাওলাদার সিনিয়র সহ-সভাপতি, মো: মিজানুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক এবং স্বপন দাস অর্থ সম্পাদক। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনার (বরগুনা প্রেস ক্লাব কর্মকর্তা নির্বাচন ২০১৯) অ্যাডভোকেট আনিসুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এদের নির্বাচিত ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন-অন্য দুই নির্বাচন কমিশনার জাকির হোসেন মিরাজ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

নবনির্বাচিত এই কমিটিকে বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।




Archives

Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু
Image
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!