Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কলেজ পড়ুয়া এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
Friday August 23, 2019 , 7:21 pm
Print this E-mail this

বরিশালে কলেজ পড়ুয়া এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরের কাউনিয়ার বিসিক এলাকা থেকে কলেজ পড়ুয়া গৃহবধূ ফারজানা আক্তার সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কাউনিয়া বিসিক এলাকার ‘মঞ্জিল আবাসিক প্রকল্প’র ভাড়া বাসা থেকে ফারজানা আক্তার সাথীর (২২) মরদেহ উদ্ধার করা হয়। ফারজানা আক্তার সাথী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরের বড় পুইউটা গ্রামের রাহত বিশ্বাসের স্ত্রী। বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার কলেজ থেকে তিনি অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন। স্বামী রাহাত মোবাইল এক্সেসরিজের ব্যবসা করার কারণে বরিশালে বাসা ভাড়া করে তারা বসবাস করতেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন স্বজনদের বরাত দিয়ে জানান, গত ৬ বছর পূর্বে বাকেরগঞ্জের রাহাত বিশ্বাস’র সঙ্গে বিয়ে হয় বানারীপাড়ার এই ফারজানা আক্তার সাথীর। বিয়ের পর থেকেই এই দম্পতি বরিশাল নগরের কাউনিয়া ‘মঞ্জিল আবাসিক প্রকল্প’র একটি বাড়িতে ভাড়া থাকতো। বৃহস্পতিবার রাতে ঘরে কেউ না থাকার সুযোগে ফারজানা আক্তার সাথী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানাগেছে। পারিবারিক কলহের জের ধরে এই গৃহবধূ আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ