Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২৯, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন 
Sunday November 29, 2026 , 3:51 pm
Print this E-mail this

আমির-মাও: জহির উদ্দীন বাবর, সেক্রেটারি-মাও: আতিকুল্লাহ

বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ কার্যকালের জন্য ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মহানগর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ। পুরুষ ও মহিলা সদস্যদের সমন্বয়ে গঠিত এ কমিটির মধ্য দিয়ে বরিশাল মহানগরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মহানগর জামায়াতের কার্যালয়ে মজলিসে শুরার প্রথম অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। অধিবেশনে মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর শুরার সদস্যদের শপথবাক্য পাঠ করান। মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ইসলামি আন্দোলনের নেতৃত্ব নির্বাচন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনের মতো নয়। এখানে দায়িত্বের সঙ্গে আল্লাহর ভয় ও জবাবদিহিতার বিষয়টি গভীরভাবে জড়িত। যাদের ওপর আজ দায়িত্ব অর্পিত হয়েছে, তারা আল্লাহর সহযোগিতায় যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বরিশাল মহানগরের দশ লক্ষাধিক মানুষের প্রত্যাশা ও কল্যাণকে সামনে রেখে নবগঠিত ২৫ সদস্যের কমিটিকে কাজ করতে হবে। তাদের নেতৃত্ব ও সাংগঠনিক উদ্যোগের মধ্য দিয়েই বরিশালে ইসলামি আন্দোলনের কার্যক্রম আরও এগিয়ে যাবে। অ্যাডভোকেট হেলাল বলেন, নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে জামায়াতে ইসলামী আজ জনগণের একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে। দেশের মানুষ জামায়াতে ইসলামীর কাছে পরিবর্তনের প্রত্যাশা করছে। তাই সংগঠনের নেতৃবৃন্দকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে এবং মানুষের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশের অনেক মানুষের প্রত্যাশা ছিল জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। তবে ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জনগণ ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্রের জবাব দেবে। অনুষ্ঠানে মহানগর কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য এবং মহিলা বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শেষ হয়।




Archives

Image
বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
Image
বরিশালে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি
Image
বরিশালের চরমোনাই মাহফিলে এসে ইসলাম গ্রহণ করলেন দুই ভিন্ন ধর্মাবলম্বী
Image
দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও
Image
পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত