Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২৯, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি 
Sunday November 29, 2026 , 2:31 pm
Print this E-mail this

ফোনটির ক্রয়-বিক্রয় নিয়ে একাধিক ব্যক্তির বক্তব্যে নানা অসংগতি

বরিশালে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই মোবাইল ফোন কেনাবেচার অভিযোগ উঠেছে। হাটখোলা এলাকা থেকে হারিয়ে যাওয়া এক নারীর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত হওয়ার পর ফোনটির ক্রয়-বিক্রয় নিয়ে একাধিক ব্যক্তির বক্তব্যে নানা অসংগতি দেখা দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বরিশাল সদর (কোতোয়ালি) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী প্রিয়াংকা পাল (৩২) গত ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ফোনটির সন্ধান না পেয়ে তিনি থানার দ্বারস্থ হন। হারিয়ে যাওয়া ফোনটির মডেল One Plus Nord 30 SE 5G। সবুজ রঙের অ্যান্ড্রয়েড ফোনটির র‍্যাম ৪ জিবি ও রম ১২৮ জিবি। ফোনটির দুটি আইএমইআই নম্বর উল্লেখ করে গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বরিশাল সদর (কোতোয়ালি) থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। জিডি নম্বর-৯৭১, ট্র্যাকিং নম্বর-BTLSF7। ভুক্তভোগীর দেওয়া তথ্যানুযায়ী, পুলিশ ফোনটির আইএমইআই নম্বর ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ট্র্যাকিং করে সেটটির বর্তমান ব্যবহারকারীর সন্ধান পায় বলে জানা গেছে। ফোনটি বর্তমানে শেখ আব্দুস সোবাহান সারেং নামের এক ব্যক্তির ব্যবহারে রয়েছে বলে শনাক্ত করা হয়। তিনি বরিশালের কাশিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশ জানতে চাইলে শেখ আব্দুস সোবাহান জানান, তিনি বরিশালের গির্জা মহল্লার মোবাইল বাজার দোকান থেকে ৯ হাজার ৫০০ টাকায় ফোনটি কিনেছেন। পরবর্তীতে মোবাইল বাজারের সংশ্লিষ্ট দোকানের মালিক বরাত খানের কাছে ফোনটির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ফোনটি তিনি তার দোকানের কর্মচারী শাওন টাকার বিনিময়ে কিনে রাখছেন। অন্যদিকে কর্মচারী শাওনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফোনটি তিনি দোকান মালিক বরাত খান তার বন্ধুর কাছ থেকে কিনেছেন। ওই বন্ধুর সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে শাওন জানান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে একই মোবাইল ফোনের মালিকানা ও কেনাবেচার উৎস নিয়ে তিনজনের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। একজন বলছেন দোকান থেকে কিনেছেন, দোকান মালিক বলছেন কর্মচারীর কাছ থেকে কিনেছেন, আবার কর্মচারীর দাবি, তিনি মালিকের এক বন্ধুর কাছ থেকে ফোনটি সংগ্রহ করেছেন। ফলে ফোনটির প্রকৃত মালিকানা, কোথা থেকে এটি বাজারে এসেছে এবং কার মাধ্যমে হাতবদল হয়েছে—এসব প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে হারানো ফোনের আইএমইআই শনাক্ত হওয়ার পরও সেটি কীভাবে মোবাইল বাজারে বিক্রি হলো, তা নিয়ে ভুক্তভোগীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, মোবাইল ফোন কেনাবেচার ক্ষেত্রে বিক্রেতার পরিচয়, ফোনের বৈধ মালিকানার প্রমাণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি। অন্যথায় হারানো বা চুরি হওয়া ফোনের কেনাবেচার সঙ্গে অনিচ্ছাকৃতভাবেও কেউ জড়িয়ে পড়তে পারেন। এ ঘটনায় গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন কেনাবেচার অভিযোগের সত্যতা যাচাই এবং ফোনটির প্রকৃত উৎস শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি জানিয়েছে নগরবাসী।




Archives

Image
বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
Image
বরিশালে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি
Image
বরিশালের চরমোনাই মাহফিলে এসে ইসলাম গ্রহণ করলেন দুই ভিন্ন ধর্মাবলম্বী
Image
দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও
Image
পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত