Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২৯, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন ববি শিক্ষার্থীরা 
Saturday November 28, 2026 , 8:07 pm
Print this E-mail this

আর্থিক অসচ্ছলতা, সামাজিক বৈষম্য এবং নানামুখী প্রতিবন্ধকতায় শিক্ষাজীবন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন ববি শিক্ষার্থীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ থাকলেও আর্থিক অসচ্ছলতা, সামাজিক বৈষম্য এবং নানামুখী প্রতিবন্ধকতায় শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে বরিশালের বস্তি এলাকায় বেড়ে ওঠা শিশুরা। এমন বাস্তবতায় এসব সুবিধাবঞ্চিত শিশুকে মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে এগিয়ে এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল উদ্যমী শিক্ষার্থী। বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা স্টেডিয়াম কলোনি এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও দারিদ্র্যের কারণে সব শিশু বিদ্যালয়ে যেতে পারে না। পরিবারের অভাব মেটাতে অনেক শিশুকেই জড়িয়ে পড়তে হচ্ছে শিশুশ্রমে। এই শিশুদের ঝরে পড়া রোধে ‘পদাতিক সামাজিক সাংস্কৃতিক মঞ্চের ব্যানারে সাপ্তাহিক পাঠদান কর্মসূচি চালু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতি শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্তনখোলা নদীর পাড়ে (ত্রিশ গোডাউন সংলগ্ন) চলে এই ব্যতিক্রমী পাঠশালা। এখানে শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান করা হচ্ছে। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি শিশুদের আনন্দ দিতে শেখানো হচ্ছে গান, কবিতা ও গল্প। উদ্যোগটি সম্পর্কে পদাতিক সামাজিক সাংস্কৃতিক মঞ্চের সভাপতি ভূমিকা সরকার বলেন, আমরা শহরের কোন কোন এলাকায় শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা করি। এখানে এমন অনেক শিশু রয়েছে যাদের বয়স বাড়লেও ন্যূনতম অক্ষরজ্ঞান নেই। আমরা তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, দারিদ্র্যের কারণে এই শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অনেকেরই খাতা-কলম কেনার সামর্থ্য নেই। আমরা চাই সমাজের বিত্তবানরাও যেন এদের পাশে দাঁড়ান। রসায়ন বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার সেতু জানান, প্রথম পর্যায়ে ২০-২৫ জন শিশু নিয়ে তারা এই কার্যক্রম শুরু করেছিলেন। শিশুদের প্রবল আগ্রহ ও মেধা দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। বাইরে টাকা দিয়ে কোচিং করার সামর্থ্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-বোনদের কাছে বিনামূল্যে পড়তে পেরে দারুণ খুশি কলোনির শিশুরা। অভিভাবক দেলোয়ারা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের সামর্থ্য না থাকায় সন্তানদের পড়াতে পারছিলাম না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের বাচ্চাদের পড়াচ্ছে। তবে খোলা আকাশের নিচে রাস্তার পাশে বসে পড়তে ওদের কিছুটা সমস্যা হয়। তাই শিশুদের জন্য একটি স্থায়ী ও নিরাপদ জায়গার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। তরুণদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়। সরেজমিনে পাঠদান কার্যক্রম পরিদর্শন শেষে বরিশাল সমাজসেবা ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ বলেন, নিজেরা শিক্ষার্থী হয়েও তারা যেভাবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো দেখাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। যেসব শিশুর স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণের অভাব রয়েছে, তাদের সহায়তার বিষয়ে আমি জেলা প্রশাসক এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেব। শিক্ষার ফেরিওয়ালা খ্যাত এই শিক্ষার্থীদের প্রত্যাশা, সুন্দর ও শিক্ষিত জাতি গঠনে শুধু স্টেডিয়াম কলোনিই নয়, বরং বরিশালের প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুর পাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসবেন।




Archives

Image
বরিশালে খেলনা গাড়ির ভেতরে লুকানো ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
Image
ভোলার লালমোহনে মন্দিরের চুরি হওয়া বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ২
Image
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন ববি শিক্ষার্থীরা
Image
প্রান্তিক মৃৎশিল্পীদের মৃৎসামগ্রী নির্মাণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
Image
বরিশালে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ-হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ৪