Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২৯, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রান্তিক মৃৎশিল্পীদের মৃৎসামগ্রী নির্মাণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 
Saturday November 28, 2026 , 7:51 pm
Print this E-mail this

এর মাধ্যমে ঐতিহ্যবাহী মৃৎশিল্প নতুন করে প্রাণ ফিরে পাবে বলে তারা আশাবাদী

প্রান্তিক মৃৎশিল্পীদের মৃৎসামগ্রী নির্মাণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রান্তিক মৃৎশিল্পীদের ব্যবহারিক ও বৈচিত্র্যময় মৃৎসামগ্রী নির্মাণ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা বরিশালের আগৈলঝাড়া উপজেলার সিহিপাশা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে কর্মশালার উদ্বোধন করেন, জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। জাতীয় কারুশিল্প পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রান্তিক কুমোরদের ঐতিহ্যবাহী কাজের পাশাপাশি নতুন ও বৈচিত্র্যময় নানা নকশার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালার অংশগ্রহণকারী সরস্বতী পাল (৬০) বলেন, “প্রচলিত নকশার গণ্ডি পেরিয়ে নানা ধরনের নতুন আঙ্গিকে বিভিন্ন মাটির সামগ্রী এই কর্মশালার মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছি।” স্থানীয় মৃৎশিল্পী সবিতা পাল (৫০) জানান, এ ধরনের প্রশিক্ষণ পেয়ে আগামী দিনে মৃৎশিল্পের বৈচিত্র্যময় নানা দিক সম্পর্কে তারা সম্যক ধারণা লাভ করেছেন। কর্মশালার সমন্বয়ক সুশান্ত ঘোষ বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য মৃৎশিল্পীদের বৈচিত্র্যময় শিল্পধারার সঙ্গে পরিচিত করানো; যাতে ভবিষ্যতে তারা সনাতন ধারার পাশাপাশি আধুনিক ও বৈচিত্র্যময় নানা কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। কর্মশালার পরিচালক চন্দ্র শেখর সাহা জানান, এটি তাদের সপ্তম কর্মশালা। এতে প্রচলিত ধারার পাশাপাশি মৃৎশিল্পের বিভিন্ন নান্দনিক রূপ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, যাতে পণ্যের সৌন্দর্য বাড়ে এবং বাজারে চাহিদা বৃদ্ধি পায়। আগামী দিনে এ শিল্পকে টিকিয়ে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা। এর মাধ্যমে ঐতিহ্যবাহী মৃৎশিল্প নতুন করে প্রাণ ফিরে পাবে বলে তারা আশাবাদী। আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, স্থানীয়ভাবে প্রান্তিক কারিগরেরা সরা, হাঁড়ি-পাতিল, কলস, পিঠার সাজ, খেলনা সামগ্রী ও প্রতিমা তৈরি করেন। কর্মশালায় সনাতন পদ্ধতিতে তৈরি এসব সামগ্রীকে নানা আকার ও শৈলীতে রূপ দেওয়ার বিষয়ে কারিগরদের হাতে-কলমে শেখানো হয়। পরবর্তীতে এসব মৃৎসামগ্রী নিয়ে ঢাকায় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। কর্মশালায় বিভিন্ন বয়সী ৩০ জন মৃৎশিল্পী অংশ নেন। এতে পৃষ্ঠপোষকতা করেছে ‘মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা’।




Archives

Image
বরিশালে খেলনা গাড়ির ভেতরে লুকানো ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
Image
প্রান্তিক মৃৎশিল্পীদের মৃৎসামগ্রী নির্মাণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
Image
বরিশালে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ-হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ৪
Image
বরিশালে হাসপাতালের সাবস্টেশনের বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আটক ২
Image
বরিশালে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার