Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২৯, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও 
Sunday November 29, 2026 , 1:47 pm
Print this E-mail this

বয়স ১৮, তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে

দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৮ বছর) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাঁকে সেতুতে ফেলে চালক পালিয়ে গেছেন। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এখনো নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ জানায়, নিহত ওই তরুণী মোটরসাইকেলের আরোহী ছিলেন। মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে চালক তরুণীকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।




Archives

Image
বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
Image
বরিশালে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি
Image
বরিশালের চরমোনাই মাহফিলে এসে ইসলাম গ্রহণ করলেন দুই ভিন্ন ধর্মাবলম্বী
Image
দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও
Image
পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত