Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২৯, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের চরমোনাই মাহফিলে এসে ইসলাম গ্রহণ করলেন দুই ভিন্ন ধর্মাবলম্বী 
Sunday November 29, 2026 , 2:11 pm
Print this E-mail this

মাহফিলের শেষ দিনের আনুষ্ঠানিকতা ঘিরেও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে চলছে প্রস্তুতি

বরিশালের চরমোনাই মাহফিলে এসে ইসলাম গ্রহণ করলেন দুই ভিন্ন ধর্মাবলম্বী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের চরমোনাই দরবার শরিফে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বার্ষিক অগ্রহায়ণ মাহফিলে দুই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাদের একজন সনাতন ধর্মাবলম্বী এবং অন্যজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন বলে জানিয়েছে মাহফিল আয়োজক কমিটি ও স্থানীয় সূত্র। মাহফিলের প্রথম ও দ্বিতীয় দিনে পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে হাত রেখে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মাহফিলের মঞ্চে উপস্থিত মুসল্লিদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। আয়োজকদের দেওয়া তথ্যানুযায়ী, গত শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা পীর সাহেব চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এবারের বার্ষিক মাহফিলের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তি পীর সাহেবের সান্নিধ্যে এসে ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। পরে মাহফিলের মূল মঞ্চে তাকে কালেমা পাঠ করানো হয়। এভাবেই তিন দিনব্যাপী ধর্মীয় সমাবেশের প্রথম দিন একজন নতুন মুসলিম হিসেবে যাত্রা শুরু করেন। এরপর মাহফিলের দ্বিতীয় দিন শনিবার (২৮ নভেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বী আরও একজন ইসলাম গ্রহণ করেন। তিনি পীর সাহেব চরমোনাইয়ের হাতে হাত রেখে কালেমা পাঠ করেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে শহিদুল ইসলাম। আয়োজকরা জানান, বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে মূল মঞ্চে তাদের কালেমা পাঠ করানো হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকবির ধ্বনি দিয়ে তাদের স্বাগত জানান। পরে নতুন মুসলিমদের দ্বীনি শিক্ষা, হেদায়েত ও জীবনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পীর সাহেব চরমোনাই। বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত এ বার্ষিক মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজন আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মাহফিলের শেষ দিনের আনুষ্ঠানিকতা ঘিরেও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে চলছে প্রস্তুতি।




Archives

Image
বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
Image
বরিশালে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি
Image
বরিশালের চরমোনাই মাহফিলে এসে ইসলাম গ্রহণ করলেন দুই ভিন্ন ধর্মাবলম্বী
Image
দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও
Image
পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত