Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর 
Wednesday November 18, 2026 , 6:31 pm
Print this E-mail this

জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি এ নির্দেশ দিয়েছেন

সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি এ নির্দেশ দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন। বৈঠক সূত্রে জানা গেছে, দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান নিতে বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোরও নির্দেশনা দিয়েছেন তিনি। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দলের পরবর্তী করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বুধবার দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষ হয়।




Archives

Image
বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ
Image
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ, উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল
Image
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ২ বাসের সংঘর্ষ, হতাহত অর্ধশতাধিক
Image
বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
Image
ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল