Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৮, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ 
Monday November 16, 2026 , 9:17 pm
Print this E-mail this

‘স্বাদে আছে রাজকীয় অনুভূতি’-এই স্লোগানকে ধারণ করে

বরিশালে উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর নথুল্লাবাদে ‘স্বাদে আছে রাজকীয় অনুভূতি’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’। ভোজনরসিকদের জন্য বাংলা, এরাবিয়ান ও চাইনিজ খাবারের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ইয়াকুব আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রেস্তোরাঁটিতে গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন ধরনের সুস্বাদু বাংলা, এরাবিয়ান ও চাইনিজ খাবার। আধুনিক ও মনোরম পরিবেশে দেশি-বিদেশি নানা পদের খাবার উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা। খাবারের গুণগত মান, স্বাদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তরিক সেবা প্রদানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানান, বরিশালের ভোজনপ্রেমীদের জন্য নতুন স্বাদ ও ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা তুলে ধরতেই ‘শাহী ভোজন’র যাত্রা শুরু করা হয়েছে। গ্রাহকদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের সন্তুষ্টিই তাদের কাছে সবচেয়ে বড় অর্জন। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটিকে বরিশালের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য খাবারের ঠিকানা হিসেবে গড়ে তুলতে চান তারা। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে রেস্তোরাঁটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও ভোজনপ্রেমীদের জন্যও এটি নতুন একটি খাবারের ঠিকানা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ‘স্বাদে আছে রাজকীয় অনুভূতি’-এই স্লোগানকে ধারণ করে খাবারের স্বাদ, গুণগত মান ও আন্তরিক সেবার মাধ্যমে বরিশালের রেস্তোরাঁ জগতে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় ‘শাহী ভোজন’।




Archives

Image
আবারো অনিয়মে জড়িয়ে পড়েছে বরিশাল বিআরটিসি!
Image
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ২ নম্বর সতর্ক সংকেত
Image
কনসার্টে নাচানাচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে সংঘর্ষ
Image
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন : সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
Image
বরিশালে ক্রেতা সেজে চুরির পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি