Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৮, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন : সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ 
Monday November 16, 2026 , 11:10 pm
Print this E-mail this

যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে নেতাকর্মীদের প্রত্যাশা

বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন : সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান মুন্না। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভি। ‎যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি নতুন এ আংশিক কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে বরিশাল মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরিশাল মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে নেতাকর্মীদের প্রত্যাশা।




Archives

Image
আবারো অনিয়মে জড়িয়ে পড়েছে বরিশাল বিআরটিসি!
Image
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ২ নম্বর সতর্ক সংকেত
Image
কনসার্টে নাচানাচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে সংঘর্ষ
Image
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন : সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
Image
বরিশালে ক্রেতা সেজে চুরির পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি