Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১৫, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা 
Saturday November 14, 2026 , 7:21 pm
Print this E-mail this

ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ফরচুন মিজান

ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আওয়ামী লীগ নেতা ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ করে তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল যুবক বরিশাল আউটার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ফরচুন গ্রুপের চেয়ারম্যান ও বরিশাল জেলা সৈনিক লীগের সভাপতি বিসিবি পরিচালক মিজানের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে কয়েকটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভে অংশ নেওয়া মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা বলেন, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ফরচুন মিজান। ফুটবল নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে তিনি হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেছেন। শুক্রবার তার বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ছাত্রদল নেতা নাজমুল হুদার দাবি, মিজান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। আওয়ামী লীগের দোসর মিজানের শাস্তি দাবি করে তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণার কথা জানান তিনি। আওয়ামী লীগের নেতা মিজানকে বিএনপির কেউ পুনর্বাসনের চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এ সময় বরিশাল ল’ কলেজ ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এসএম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল ও সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না। ব্যানার ছিঁড়ে আগুন দিয়ে বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দলের বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন বলেন, ‘আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ করতে পারেন না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার বিচার দাবি করছি।’ এ বিষয়ে বরিশাল জেলাপ্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মামুন খন্দকার বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে কারা এবং বক কারণে ব্যানার ছিঁড়েছেন তা তিনি জানেন না। বিষয়টি জানার জন্য বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে বলা হয়েছে। তবে এ বিষয়েতি এখনও তিনি আমাকে কিছু জানাননি।




Archives

Image
ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা
Image
প্রতিবাদের খেসারত : বরিশালে ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী
Image
বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা
Image
আলাদিনের আশ্চর্য প্রদীপটি হারিয়ে ফেলেছি : জুয়েল আইচ
Image
বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত