Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 
Sunday September 20, 2026 , 1:05 pm
Print this E-mail this

অভিযানে নগরবাসীকে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে বিশেষ জনসচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অভিযানে উপস্থিত ছিলেন-বিসিসি সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, আইন কর্মকর্তা শাহ আমিনুল ইসলাম আমিন, বিএনপি নেতা অ্যাডভোকেট কাজী বশির এবং মহানগর যুবদলের সহ-সভাপতি কাইয়ুম রেদোয়ান সাগর। এ সময় বিসিসির পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে অংশ নেন। অভিযানের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম