Current Bangladesh Time
শুক্রবার জুলাই ২৪, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীর প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন ছাত্র-ছাত্রীর জন্য ৪ শিক্ষক 
Thursday July 23, 2026 , 3:21 pm
Print this E-mail this

শিক্ষার মান উন্নয়ন, প্রধান শিক্ষকের পদ পূরণ এবং শিক্ষার্থী বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হবে

পিরোজপুর কাউখালীর প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন ছাত্র-ছাত্রীর জন্য ৪ শিক্ষক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের  জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট চরম আকার ধারণ করেছে। বর্তমানে বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী মাত্র ৭ জন, বিপরীতে কর্মরত শিক্ষক রয়েছেন ৪ জন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী নেই। তৃতীয় শ্রেণিতে ২ জন, চতুর্থ শ্রেণিতে ১ জন এবং পঞ্চম শ্রেণিতে ৪ জন শিক্ষার্থী রয়েছে। সব মিলিয়ে বিদ্যালয়টিতে বর্তমানে মাত্র ৭ জন শিক্ষার্থী পাঠদান করছে। এলাকাবাসী জানান, বিদ্যালয়টির ক্যাচমেন্ট এরিয়া ছোট হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। এছাড়া বিদ্যালয়টির চারপাশে আরও চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় অধিকাংশ অভিভাবক তাদের সন্তানদের পাশের বিদ্যালয় গুলোতে ভর্তি করিয়েছেন। স্থানীয় অভিভাবকরা বলেন, বিদ্যালয়টিতে আগে অনেক শিক্ষার্থী ছিল। কিন্তু এখন লেখাপড়ার মান আগের মতো নেই বলে অনেকেই সন্তানদের অন্য স্কুলে ভর্তি করছেন। ভালো শিক্ষা নিশ্চিত করা গেলে আবার শিক্ষার্থী বাড়বে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর শিকদার বলেন, আমরা নিয়মিত পাঠদান পরিচালনা করছি। শিক্ষার্থী কম থাকলেও প্রত্যেকের প্রতি আলাদা নজর দেওয়া সম্ভব হচ্ছে। নতুন শিক্ষার্থী ভর্তির জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। পদটি পূরণ হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, প্রাথমিক শিক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। বিদ্যালয়টিতে শিক্ষার্থী কম থাকার কারণগুলো খতিয়ে দেখা হবে। শিক্ষা অফিসের সঙ্গে সমন্বয় করে শিক্ষার মান উন্নয়ন, প্রধান শিক্ষকের পদ পূরণ এবং শিক্ষার্থী বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।




Archives

Image
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন
Image
বরিশালে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়ল অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ
Image
১৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিয়েছেন বরিশালের সাবেক মেয়র খোকন
Image
বরিশালে বিএনপির নবগঠিত কমিটির আয়োজনে সমাবেশ ও আনন্দ মিছিল
Image
পিরোজপুর কাউখালীর প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন ছাত্র-ছাত্রীর জন্য ৪ শিক্ষক