Current Bangladesh Time
বুধবার জুলাই ২৯, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদের প্রথম দিনেই বরিশালের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় 
Thursday May 28, 2026 , 9:17 pm
Print this E-mail this

কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা-ওসি

ঈদের প্রথম দিনেই বরিশালের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকালে আল্লাহ্’র সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পর পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে নগরীর বিভিন্ন বিনোদনস্থলে ছুটে আসেন মানুষ। বৃহস্পতিবার (মে ২৮) বিকেল থেকেই নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর পাড়, বেলস পার্ক, প্লানেট ওয়ার্ল্ড, দুর্গাসাগর দিঘি, গুঠিয়া মসজিদ, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক ও সিটি পার্কসহ বিভিন্ন স্থানে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড় দেখা যায়।

ঈদের ছুটিতে কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর পেয়ে বরিশালের বিভিন্ন এলাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। নগরীর প্লানেট ওয়ার্ল্ডের সামনে শিশু ও তাদের অভিভাবকদের দীর্ঘ সারিও দেখা গেছে। এদিকে ঈদকে কেন্দ্র করে নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও র‌্যাব।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, প্রতিটি বিনোদনকেন্দ্রে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম