Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে থানা কম্পাউন্ডে ঢুকে আসামিকে মারধর 
Sunday May 17, 2026 , 6:51 pm
Print this E-mail this

যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

বরিশালে থানা কম্পাউন্ডে ঢুকে আসামিকে মারধর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ থানা কম্পাউন্ডে ঢুকে সাইবার আইনের মামলায় গ্রেপ্তার এক আসামিকে মারধর, ডিম নিক্ষেপ ও গালাগাল করার অভিযোগ উঠেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (মে ১৬) রাত আটটার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই আসামি হলেন-বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের হযরত আলীর ছেলে লায়ন নিলয় পারভেজ। বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফারুক মৃধার করা সাইবার আইনের মামলার আসামি তিনি। বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট দেওয়ায় ওই মামলা করা হয়। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে করা মামলার আসামি হিসেবে লায়ন নিলয় পারভেজকে শনিবার দুপুরে ঢাকায় গ্রেপ্তার করা হয়। রাত আটটার দিকে তাকে নিয়ে থানায় আসা হয়।




Archives

Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ