Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৩০ বছরের বর্জ্য সংকট নিরসনে নতুন উদ্যোগ : ভাগাড় স্থানান্তরের ঘোষণা সিটি প্রশাসক শিরিনের 
Saturday April 4, 2026 , 2:29 pm
Print this E-mail this

উপযুক্ত স্থান নির্বাচন করে সেখানে আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে

৩০ বছরের বর্জ্য সংকট নিরসনে নতুন উদ্যোগ : ভাগাড় স্থানান্তরের ঘোষণা সিটি প্রশাসক শিরিনের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সংকট নিরসনে নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। শুক্রবার নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকায় অবস্থিত ময়লার ভাগাড় সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি জানান, প্রায় ৩০ বছর ধরে ওই স্থানে সিটি কর্পোরেশনের সব ধরণের বর্জ্য ফেলা হচ্ছে, যার ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। প্রশাসক শিরিন বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের পাশাপাশি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের বর্জ্যও দীর্ঘদিন ধরে এখানে ফেলা হচ্ছে। এতে পুরো এলাকাটি বসবাসের জন্য অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের মাসিক সভায় ইতোমধ্যেই ময়লার ভাগাড় অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগরীর বাইরে উপযুক্ত স্থান নির্বাচন করে সেখানে আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এদিকে, এলাকাটিতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পানি জমে থেকে ময়লা পচে তীব্র দুর্গন্ধ সৃষ্টি করে। ফলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রশাসক শিরিন দায়িত্ব গ্রহণের পর দ্রুত এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, তিন দশকের বেশি সময় ধরে এ সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি। নতুন প্রশাসকের ঘোষণায় তাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন