Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সড়ক দুর্ঘটনায় ‘গুরুতর’ আহত হয়েছেন কণ্ঠশিল্পী নোবেল 
Friday April 23, 2021 , 4:40 pm
Print this E-mail this

বৃদ্ধকে বাঁচাকে গিয়ে ‘গুরুতর’ আহত নোবেল, লেগেছে ৩০ সেলাই

সড়ক দুর্ঘটনায় ‘গুরুতর’ আহত হয়েছেন কণ্ঠশিল্পী নোবেল


মুক্তখবর বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ‘গুরুতর’ আহত হয়েছেন কণ্ঠশিল্পী নোবেল। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে দুর্ঘটনায় পড়েন তিনি। নিজেই ফেসবুক পেজে এ দুর্ঘটনার কথা জানান নোবেল।  দুর্ঘটনার স্থান ও কীভাবে তিনি দুর্ঘটনায় পড়েন তা নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১২টায় তিনি একটি ছবি শেয়ার করেন। চোখে ব্যান্ডেজ করা ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।’ এরপর শুক্রবার আরেকটি স্ট্যাটাসে নোবেল ঘটনার কারণ সম্পর্কে লিখেছেন, এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারণ, লোকটা নিরাপদ আছেন। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন