|
| | | |
স্মার্টফোন – কামরুন নাহার মুন্নী
স্মার্টফোন
– কামরুন নাহার মুন্নী
আম্মু বলেন,”জ্বালাস নে তো!
বইটা খুলে পড়”,
আব্বু বলেন,”বকিস নে আর!
এখান থেকে সর”।
দূরে আমায় সরিয়ে দিয়ে
ফোনটা রাখেন কাছে,
যে যার মতো থাকেন তাঁরা
আমার কে আর আছে!
ক্লাসের সময় স্যার প্রথমে
রোল কলটা সারেন,
সুযোগ মতো পকেটে থেকে
মোবাইলটা বের করেন।
সন্ধ্যেবেলায় ম্যাডাম আসেন
করান যোগবিয়োগ,
কিভাবে করি? দেখেন না তা
ফোনেই মনোযোগ।
চারকোণা ঐ যন্ত্রটাতে
আছে এমন কী?
ব্যস্ত সবাই ওটা নিয়েই
তাই তো দেখছি!
মায়ের আদর, বাবার স্নেহ
সব পেয়েছে ফোন,
স্যার, ম্যাডামও একই রকম
কোথায় যাই এখন!!
Post Views: ০
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|