Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংসারের চাকা ঘোরাতে ছোট্ট লামিয়ার ভ্যান চালানো ভাইরাল, পাশে দাঁড়াল ইউএনও 
Tuesday May 12, 2026 , 5:37 pm
Print this E-mail this

বাবা আল মাহমুদও বর্তমানে অসুস্থ, অভাব-অনটনের সংসারে নেমে আসে চরম সংকট

সংসারের চাকা ঘোরাতে ছোট্ট লামিয়ার ভ্যান চালানো ভাইরাল, পাশে দাঁড়াল ইউএনও


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জীবনের কঠিন বাস্তবতা যেন খুব অল্প বয়সেই কাঁধে এসে ভর করেছে ছোট্ট লামিয়ার। মা মারা গেছেন অনেক আগেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ভ্যানচালক বাবা আল মাহমুদও বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। ফলে অভাব-অনটনের সংসারে নেমে আসে চরম সংকট। এমন পরিস্থিতিতে পরিবারের হাল ধরতে বাবার ভ্যান নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয় শিশু লামিয়া। হৃদয়বিদারক সেই দৃশ্যের একটি ভিডিও মঙ্গলবার (মে ১২) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।

ভ্যানচালক লামিয়া

ভিডিওতে দেখা যায়, ছোট্ট লামিয়া জীবিকার তাগিদে বাবার ভ্যান চালানোর চেষ্টা করছে। দৃশ্যটি অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সহানুভূতির ঝড়। লামিয়ার বাড়ি বরিশালের উজিরপুরের গরিয়া নতুনহাট ডিসি বাড়ি এলাকায়। স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। মা হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বাবার অসুস্থতায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। ভিডিওটি নজরে আসে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার। পরে তিনি তাৎক্ষণিকভাবে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। ছোট্ট লামিয়ার সংগ্রামী জীবন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। একটি ভাইরাল ভিডিও শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই আলোড়ন তোলেনি, বরং অসহায় একটি পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক বার্তাও পৌঁছে দিয়েছে সবার কাছে।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন