Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাহে রমজান – কামরুন নাহার মুন্নী 
Friday April 23, 2021 , 12:10 am
Print this E-mail this

মাহে রমজান – কামরুন নাহার মুন্নী


মাহে রমজান
———–কামরুন নাহার মুন্নী
রহমতেরই সওগাত নিয়ে
এলো মাহে রমজান,
মাগফিরাত ও নাজাত দেবেন
আল্লাহ মেহেরবান।
পানাহার থেকে বিরত হলেই
হয় না সিয়াম সাধন,
আত্মশুদ্ধি, সংযমী হওয়া
রোজার মূল কারণ।
কথায় কাজে পরিমিতিবোধ
রোজাদারের জন্য,
আল্লাহকে খুশি করা ব্যতীত
উদ্দেশ্য নেই অন্য।
সাচ্চা দিলের ইবাদত যদি
করে রাখা যায় জমা,
আল্লাহ দেবেন পরিত্রান
দেবেন করে ক্ষমা।
ইবাদত করে বেশি বেশি তাই
পেতে হবে তাঁর দিদার,
তাতেই রোজার প্রতিদান মেলে
তাতেই পুরস্কার।
২২.৪.২১
কলেজ রো, বরিশাল।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন