Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ঢাকায় 
Thursday September 22, 2022 , 5:08 pm
Print this E-mail this

ঢাকায় আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন

ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ঢাকায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান বলে জানা গেছে। ঢাকায় আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রণয় কুমার। ২০১৯ সালের ২৫ জুলাই সেখানে নিযুক্ত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন তিনি। ৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ভারতীয় কূটনীতিক হিসেবে প্রণয় কুমার হংকং, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও দায়িত্ব পালন করেছেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রণয় ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে ভারতের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা স্টিলে চাকরি করেন। প্রণয় কুমারের আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন বিক্রম কুমার দোরাইস্বামী। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এ পদে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর তিনি ঢাকা ছেড়ে যান। দোরাইস্বামীর নতুন কর্মস্থল হচ্ছে যুক্তরাজ্য। সেখানে ভারতের হাইকমিশনার পদে দায়িত্ব পালন করবেন তিনি।




Archives

Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড
Image
বরিশালে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুরকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
‎বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান