প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড
Tuesday September 15, 2026 , 6:21 pm
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বরিশাল নগরীর কাউনিয়া থানায় বিশেষ অভিযান অব্যাহত
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বরিশাল নগরীর কাউনিয়া থানায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১৫ দিনে মাদক সম্পৃক্ততার অভিযোগে ২২ জন আসামিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটককৃতদের ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হওয়ায় তাদের বিজ্ঞ আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের (সামারি ট্রায়াল) ব্যবস্থা করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে সর্বমোট ১ হাজার ১৫৭ দিনের কারাদণ্ড এবং ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও কামনা করা হয়েছে।